Friday, June 26, 2026

শিক্ষক ঘাটতি মেটাতে নয়া ভাবনা! নতুন শিক্ষাবর্ষ থেকেই শুরুর পরিকল্পনা সংসদের 

Date:

Share post:

এবার থেকে একেবারে অন্য ধাঁচে ক্লাসে পড়ানোর ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBHSE)। ক্লাস্টার কনসেপ্টে (Claster Concept) শুরু হতে চলেছে ক্লাস (Class)। এর ফলে স্কুলগুলিতে একদিকে যেমন শিক্ষকের অভাব মিটবে অন্যদিকে বিভিন্ন বিষয়ে সব স্কুলের পঠন-পাঠনের ব্যবস্থাও করা যাবে। নতুন শিক্ষাবর্ষ থেকেই এই পরিকল্পনা শুরু করার ইচ্ছে রয়েছে সংসদের।

এই ক্লাস্টার কনসেপ্ট-র বিষয়ে জানাতে গিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, উচ্চ মাধ্যমিক স্তরে এত বিভিন্ন ধরনের বিষয় রয়েছে যেখানে দেখা যায় প্রত্যেক স্কুলেই কোনও না কোনও বিষয়ের শিক্ষকের অভাব রয়েছে। যদি দেখা যায়, একটি স্কুলে কোনও একটি বিষয়ের শিক্ষক রয়েছেন কিন্তু পাশের স্কুলে সেই বিষয়টি নেই সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের সেই শিক্ষককে পাশের স্কুলে নিয়ে গিয়ে বা পাশের স্কুলের ওই বিষয়ের পড়ুয়াদের সেই স্কুলে নিয়ে এসে পড়ানো হবে। প্রয়োজনে কলেজের অধ্যাপকরা এসেও সংশ্লিষ্ট বিষয়ে পড়াতে পারেন। এই পুরো ভাবনাটিকেই বলা হচ্ছে ক্লাস্টার কনসেপ্ট।

এদিকে চলতি ২০২৪- ২৫ শিক্ষাবর্ষ থেকেই অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি ও সাইন্স এন্ড ওয়েল বিইং বলে তিনটি নতুন বিষয় নিয়ে আসা হচ্ছে। এই বিষয়গুলোর জন্যই অনলাইনে প্রশিক্ষণ দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে নতুন শিক্ষক নিয়োগ করে নয়, বরং এই নতুন বিষয়ের সঙ্গে মিল রয়েছে এমন সম্ভাব্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...