Monday, June 15, 2026

কোচবিহারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী : পার্টি কারওর বিষ গিলবে না

Date:

Share post:

কোচবিহারের কর্মিসভা থেকে তিনটি গুরুত্বপূর্ণ তথা ইঙ্গিতপূর্ণ বিষয়ের কথা বলে গেলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন —

১. ভবিষ্যৎ রেখে যাবো।
২. পার্টি কারওর বিষ গিলবে না।
৩. উত্তরবঙ্গকে আমি দু’হাত ভরে দিয়েছি। তারপরও কেউ কেউ চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছেন, এটা দুঃখজনক।

কোচবিহারে কর্মিসভা নেত্রীর এই প্রথম। এদিনের কর্মিসভায় মুখ্যমন্ত্রী দলীয় কোন্দল বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন। তেমনি ফের পুরনো স্লোগানকে সামনে এনে কংগ্রেস-সিপিএম বিজেপিকে জগাই-মাধাই-গদাই বলেছেন। বলেছেন, ওরা ছিল হার্মাদ কমরেড, এখন হয়েছে দাঙ্গাবাজ কমরেড।

মুখ্যমন্ত্রী এদিন ক্ষোভ না লুকিয়েই বলেছেন, উত্তরবঙ্গকে /আমি কি দিইনি? প্রসঙ্গক্রমে তিনি ‘৯২ সালে তাঁরউত্তরকন্যা দিয়েছি, বিশ্ববিদ্যালয় দিয়েছি, রাস্তা দিয়েছি, ছিট মহল সমস্যার সমাধান করেছি, গেস্টহাউস দিয়েছি। তারপরও অপপ্রচার আর কুৎসা কিছু মানুষকে গ্রাস করেছে। সীমান্তে সেনাকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। এবার বলবো আর বিভ্রান্ত হবেন না। কারণ, এনআরসির নামে মানুষ তাড়ানোর ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি। যে দেশে আমি এতদিন রইলাম সে দেশ ছাড়ব কেন? ওরা বলছে দেশ থেকে সংখ্যালঘুদের তাড়াবে। আরে অসমে কি হলো? সেখানে তো ১২লক্ষ হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ষড়যন্ত্র তৈরি করে ফেলেছে। মানুষ জবাব দেবে। বিজেপি আর একটা জিনিস করছে কামতাপুরী, রাজবংশী, বাঙালি,অবাঙালি, উদ্বাস্তু, এদের মধ্যে লড়াই বাধিয়ে দিচ্ছে। তা থেকে ফায়দা তোলাই ওদের কাজ। প্ররোচনায় পা দেবেন না। লোকসভা ভোটের আগে বলেছিল ওরা নাকি সাতটা চা-বাগান অধিগ্রহণ করবে। তা বলছি, এক বছর তো কেটে গেল, একটা চা বাগানও অধিগ্রহণ করেনি। তার বদলে বিএসএনএল ধুঁকছে, এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়াম বেসরকারি হাতে দিয়ে দিচ্ছে, ৪৬টি শিল্প সংস্থা বন্ধ করে দিচ্ছে। এদের হাতে আপনারা কি সুরক্ষিত? এত সীমাবদ্ধতার মধ্যেও আমরা মানুষকে চেষ্টা করছি রিলিফ দিতে। শিক্ষকদের দিচ্ছি, রাজ্য সরকারি কর্মীদের দিচ্ছি, অঙ্গনওয়াড়ি কর্মীদের দিচ্ছি, আইসিডিএস কর্মীদের দিচ্ছি।যতটুকু করার আমরাই কিন্তু করছি। হায়দ্রাবাদের একটা দল এসে এখানে সংখ্যালঘুদের উস্কে যাচ্ছে আবারো বলছি চক্রান্তে পা দেবেন না।

কোচবিহারে দলের কোন্দলের কথা মাথায় রেখে সরাসরি মঞ্চে বসা চেয়ারম্যান ভূষণ সিংয়ের দিকে তাক করে মুখ্যমন্ত্রী বলেন, দলের ভোট পরিচালনার জন্য কে টাকা দেবে সে নিয়ে ঝগড়া আমি সইব না। তোমরা এখানে একরকম কাজ করবে, আর তার জন্য পার্টিকে বিষ গিলতে হবে, তার আমি কিছুতেই মেনে নেব না। কোচবিহার হেরিটেজ শহর কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দলে কোনও গ্রুপ থাকা চলবে না। দলে সকলে থাকবে। প্রত্যেককে মনে রাখতে হবে দিনের শেষে তৃণমূল কংগ্রেস শেষ কথা। তার উপরে কেউ নয়। তারপরেই একটি বাক্যে অনেক কিছু বলে গেলেন মুখ্যমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে বললেন, ভবিষ্যৎ রেখে যাচ্ছি।

Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...