Monday, March 23, 2026

এবার আগ্রাকে ‘অগ্রবান’ করতে চান আদিত্যনাথ ‌

Date:

Share post:

এলাহাবাদ, ফৈজবাদের নাম বদলানো হয়ে গিয়েছে৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নজরে এবার আগ্রা। আগ্রার নাম বদলের উদ্যোগ নিতে চলেছে যোগী সরকার৷ পরিকল্পনা অনুযায়ী, আগ্রার নতুন নাম হতে পারে ‘অগ্রবান’।সূত্রের খবর, আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে এই নামের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুগম আনন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “‌উত্তরপ্রদেশ সরকার আমাদের কাছে জানতে চেয়েছে, আগ্রা শহরের দ্বিতীয় কোনও নাম আছে কি’না। আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি এবিষয়ে আমরা রিপোর্ট পেশ করব।”

উত্তরপ্রদেশের নানা জায়গার নাম পরিবর্তন ইতিমধ্যেই করেছে ওই রাজ্যের সরকার। মোগলসরাই স্টেশনের নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। এ বার আগ্রা। কিন্তু কেন হঠাৎ এই প্রাচীন শহর? সরকারের দাবি, আগে আগ্রা শহরের নাম ছিল অগ্রবান। তাই যোগী চান, ফের এই নামেই আগ্রাকে ডাকা হোক।

Related articles

হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও...

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...