Monday, March 23, 2026

জোট করতে হলে শিবসেনা কেন, বরং বিজেপির সঙ্গেই জোট করুক কংগ্রেস! কটাক্ষ কুমারস্বামীর

Date:

Share post:

কোনও হিন্দুত্ববাদী দলের সঙ্গে জোট যদি করতেই হয় তাহলে শিবসেনা কেন? তার চেয়ে ভাল হবে বিজেপির সঙ্গে জোট করলে। সেটাই করুক কংগ্রেস। শিবসেনাকে ছেড়ে বরং বিজেপির সঙ্গে জোট করুক! বক্তা, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী। কয়েক মাস আগেও যাঁর দল কর্নাটকে কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার চালিয়েছিল। সেই কুমারস্বামীই এখন মহারাষ্ট্র নিয়ে কংগ্রেসের অবস্থানের তীব্র সমালোচনা করলেন। শিবসেনার সঙ্গে কংগ্রেসের জোট করার উদ্যোগকে কটাক্ষ করে বললেন, ক্ষমতায় আসার জন্য কংগ্রেস এভাবে নিজেদের মতাদর্শগত অবস্থানকে জলাঞ্জলি দিলে পরে নিজেরাই বিপদে পড়বে।

কুমারস্বামীর ব্যাখ্যা, শিবসেনা একটা আদ্যন্ত কট্টরপন্থী হিন্দুত্ববাদী দল। সেই তুলনায় বিজেপি বরং নরমপন্থী হিন্দুত্ববাদী দল। হিন্দুত্ববাদী দলকেই যদি জোট করার জন্য বাছতে হয় তাহলে কট্টরপন্থী দলের চেয়ে নরমপন্থী দলের সঙ্গে থাকাই ভাল। সেক্ষেত্রে শিবসেনাকে বাদ দিয়ে বরং বিজেপির সঙ্গেই জোট করুক কংগ্রেস।

আরও পড়ুন-ডিসেম্বর থেকে মোবাইল পরিষেবায় মাসুল বাড়াচ্ছে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়া

 

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...