ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের পর এবার কোপ পড়ল মহকুমাশাসক (এসডিও) স্তরে। সোমবার একটি নির্দেশিকা জারি করে রাজ্যজুড়ে মোট ৭৩ জন রিটার্নিং অফিসারকে (আরও) তাঁদের পদ থেকে সরিয়ে দিল কমিশন। অপসারিতদের তালিকায় সিংহভাগই বিভিন্ন মহকুমার এসডিও।
Sponsored

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে একজন করে রিটার্নিং অফিসার থাকেন। সেই হিসেবে প্রায় ২৫ শতাংশ আসনেই নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের বদলে দিল কমিশন। নতুন নির্দেশিকা অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— সর্বত্রই বড়সড় রদবদল করা হয়েছে। কোচবিহারের তুফানগঞ্জ, জলপাইগুড়ি, মালদহ সদর, মুর্শিদাবাদের লালবাগ, ব্যারাকপুর, বিধাননগর, বারাসত, ক্যানিং, বারুইপুর, আলিপুর, হাওড়া সদর, হুগলি সদর, তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা, ঘাটাল, দুর্গাপুর এবং আসানসোলে নতুন এসডিও নিয়োগ করা হয়েছে। শান্তনু কর্মকারকে তুফানগঞ্জের এবং নির্মল ঘরামিকে জলপাইগুড়ির এসডিও করা হয়েছে। ব্যারাকপুরের দায়িত্ব পেয়েছেন যাদব সূর্যভান আচ্ছেলাল এবং হাওড়া সদরের এসডিও হয়েছেন বিবেক পঙ্কজ।
আরও পড়ুন- ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
13h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
15h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
15h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
18h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
20h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
