Saturday, April 4, 2026

কার্তিক ফেলার প্রতিবাদ, রোষের মুখে কী হল বাড়ির মালিকের?

Date:

Share post:

কার্তিকপুজোর আগে বাড়িতে মূর্তি ফেলার প্রতিবাদ করেন বাড়ির মালিক। এর জেরে রোষের মুখে প্রাণ হারালেন ফণী সাঁপুই। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাসন্তীর কুমোরখালি গ্রামে।

রবিবার, কার্তিক ফেলাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়েন ফণী সাঁপুই। এতেই খেপে ওঠেন স্থানীয়রা। পরিবারের অভিযোগ, প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর সেটাই হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। ফণীকে গাছে বেঁধে মারধর করা হয়। সেই সময়ে তাঁর মুখে বিষ ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা পালিয়ে যায়। ফণীকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

আরও পড়ুন-শত্রু নিকেশ করতে সেনাদের জন্য ‘আয়রন ম্যান’ স্যুট বানালেন এক যুবক

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...