Tuesday, March 24, 2026

বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ নরেন্দ্র মোদি

Date:

Share post:

বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনিই ওই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বলে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামি লিগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডঃ শাম্মি আহমেদ৷ প্রসঙ্গত, 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। 2020 সালে বাংলাদেশজুড়ে মহা সমারোহে উদযাপন করা হবে ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী৷

ডঃ শাম্মি আহমেদ জানিয়েছেন, মূল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ তিনিই ওই অনুষ্ঠানের প্রধান বক্তা।

ড: শাম্মি আহমেদ

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান ঠিক কী ভাবে সাজানো হয়েছে তার ব্যাখ্যা দিয়ে আওয়ামি লিগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডঃ শাম্মি আহমেদ ওই সাক্ষাতকারে বলেছেন, “এই অনুষ্ঠান হবে ইতিহাসের সেরা এবং জাঁকজমকও হবে নজিরবিহীন৷ বঙ্গবন্ধুকে কেন্দ্রে রেখে নির্মাণ করা হচ্ছে এক প্রামাণ্যচিত্র৷ বঙ্গবন্ধুকে নিয়ে একটি সিনেমাও তৈরি হচ্ছে৷ এ ছাড়াও তৈরি হবে একাধিক শর্টফিল্ম, গানের এ্যালবাম প্রকাশ করা হবে, থাকছে চিত্র প্রদর্শনী-সহ নানা কর্মসূচি৷ ডাকটিকিট প্রকাশ করা হবে৷”

আওয়ামি লিগও আলাদাভাবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করছে বলে শাম্মি আহমেদ জানিয়েছেন৷ বলেছেন, “বাংলাদেশ আওয়ামি লিগও বছরব্যাপী কর্মসূচি নিয়েছে। দলের আন্তর্জাতিক উপ-কমিটির উদ্যোগে বিভিন্ন দেশে সেমিনার হবে৷ বিদেশে বেশ কিছু রাস্তার নামকরণ এবং পৃথিবীর নানা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে লাইব্রেরি কর্নার তৈরি করা হবে”৷

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...