Sunday, April 5, 2026

বাংলায় চাকরি পাবেনা বাংলা-মিডিয়ামের পড়ুয়ারা, বিজ্ঞপ্তি ঘিরে তুমুল বিতর্ক

Date:

Share post:

বাংলার সংস্থা, বাঙালি মালিক। নাম, সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস। এই সংস্থার একটি পোস্ট বিস্মিত করেছে বাংলার মানুষকে।

সোশ্যাল মিডিয়ায় গত 16 নভেম্বর এই সংস্থা লোক নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে। ফেসবুকে পোস্ট করে তাঁরা ‘কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ’ চেয়েছে।

সেখানে বলা হয়েছে :
We are hiring. If you are interested and you think you are ideal for the job, please apply now.
We are hiring freshers & Experinced cutomer care Executive.

আর তার পরই লেখা:

HINDI- ENGLISH MEDIUM BACKGROUND.
যারা ইচ্ছুক তাঁদের,
4-1 এজেসি বোস রোড বেক বাগান, বালিগঞ্জ, কলকাতা 700 017-তে যোগাযোগ করতে বলা হয়েছে।

সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর পোস্টে স্পষ্টই বলা হয়েছে, হিন্দি আর ইংলিশ মিডিয়ামে পড়া চাকরিপ্রার্থীরাই শুধু আবেদন করতে পারবে।

এরপরই শুরু হয়েছে প্রবল বিতর্ক। নেটিজেনদের প্রশ্ন, বাংলার সংস্থা, বাঙালির সংস্থা, সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস, এভাবে বাংলা মিডিয়ামের কর্মপ্রার্থীদের এভাবে বঞ্চিত করার অধিকার পেলো কোথা থেকে ?

প্রশ্ন আমাদেরও, বাংলা পড়লে এই বাংলাতেও চাকরি হবেনা ? বাংলা মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা কি এই সংস্থায় চাকরি পাওয়ার উপযুক্ত নয় ? ওই সংস্থাকে টেলিফোনে এ প্রশ্ন করা হলেও, তাঁরা উত্তর দিতে অস্বীকার করেছে।
সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর এই মানসিকতাকে কি আপনি সমর্থন করছেন ? মতামত জানান।

Related articles

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...