Saturday, June 13, 2026

দক্ষিণ দিনাজপুর: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বললেন জেলার কাজ ভেরি পুওর

Date:

Share post:

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠকে জেলার কাজ নিয়ে কার্যত ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটির পর একটি প্রকল্প ধরে ধরে তিনি কৈফিয়ৎ দাবি করছিলেন। শেষে তিনি বলতে বাধ্য হন দ্রুত কাজ শেষ করুন, না হলে মানুষ আমাকে ধরবে। আর কম কাজ হলে আমি আপনাদের কাউকে ছেড়ে কথা বলবো না।

এদিন প্রথমেই রাজ্য সড়ক যোজনায় কাজ কেন হচ্ছে না জানতে চান মুখ্যমন্ত্রী। দু’দিন আগেই রাজ্যপাল তাঁর সড়ক পথে যাত্রার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রাস্তাগুলির দুর্বিষহ অবস্থার কথা উল্লেখ করেছিলেন। এদিন মুখ্যমন্ত্রীর কথাতেও ঠিক সেই কথারই প্রতিধ্বনি। কেন কাজ হচ্ছে না জানতে চান কৃষি দফতরকে। বিডিওরা কী কাজ করছেন তাও জানতে চান। হাতে হিসেবে নিয়ে তিনি দেখান ১০০ দিনের কাজের প্রকল্পেও বহু ফাঁক রয়েছে। বৈতরণী প্রকল্পের কাজ ফেলে রাখা হচ্ছে এ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ দেখান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় জেলায় জল ধরো জল ভরো প্রকল্প দুর্বিষহ অবস্থা। তপনে জল প্রকল্পের কাজ ফেলে রাখা হওয়ার কারণ জানতে চান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী যোগ করেন অধিকাংশ জায়গায় পুকুর কেটে ফেলে রাখা হয়েছে কাজ হচ্ছে না। মানুষের কাছে পরিষেবা পৌঁছচ্ছে না। প্রচুর অভিযোগ রয়েছে। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা না নিলে তিনি পদক্ষেপ করতে বাধ্য হবেন। বুঝিয়ে দেন জেলার কাজে তিনি যারপরনাই ক্ষুব্ধ।

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...