Wednesday, June 24, 2026

বড়পর্দায় পার্বতী বাউল, বায়োপিকের বিনোদুনিয়ায় মৌসুমী পাড়িয়ালের যাত্রা!

Date:

Share post:

বাংলা সিনেমা এখন আর শুধুমাত্র নায়ক নায়িকার রোমান্টিক গল্পের মধ্যে আটকে নেই। বাস্তবধর্মী ছবির পাশাপাশি ক্রীড়াব্যক্তিত্ব থেকে সিনে জগৎ (Entertainment Industry) এমনকী রাজনৈতিক দুনিয়ার ব্যক্তিত্বদের জীবনকাহিনী বড়পর্দায় ফুটিয়ে তুলতে চিত্রনাট্য নিয়ে কাজ হয়েছে। এবার সেই তালিকায় পার্বতী বাউল (Parvathy Baul) । ‘মনের মানুষ’-এর পর এবার টলিউডে তৈরি হতে চলেছে পার্বতী বাউলের (Parvathy Baul) বায়োপিক। পরিচালনায় টলিপাড়ার অতিপরিচিত মুখ, অভিনেতা সৌম্যজিৎ (Soumyajit)।

লালন ফকিরের জীবনকাহিনী বড়পর্দায় নিয়ে এসে ‘মনের মানুষ’ চিনিয়েছিলেন গৌতম ঘোষ (Gautam Ghosh) । অনেকটা সেই ধাঁচেই কি এগোবে এই গল্প? পরিচালক খুব একটা খোলসা করে বলতে নারাজ। তবে যেটুকু জানা গেল তার সারমর্ম এই যে, কাজের সূত্রে এক বাউল শিল্পীর সঙ্গে মুম্বইয়ের এক সঙ্গীত পরিচালকের পরিচয়। তারপর একদিন আচমকাই নিরুদ্দেশ হয়ে যান শিল্পী! কিন্তু কেন? এই উত্তর খুজবে সিনেমার গল্প। আগামী কান ফিল্ম ফেস্টিভ্যালেও (Cannes Film festival) জায়গা করে নিয়েছে এই সিনেমা। বায়োপিকের নাম ‘জয়গুরু’ (Joyguru) । পার্বতী নিজেও নাকি এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত। কোচবিহার, কলকাতা, শান্তিনিকেতন, বৃন্দাবন, কেরল, আমেরিকা, ফ্রান্সের বিভিন্ন লোকেশনে জানুয়ারি থেকেই শুরু শুটিং।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...