Saturday, June 20, 2026

টাকা-মোবাইল দিয়ে সন্দেশখালিতে অশান্তি চালিয়ে যাওয়ার নির্দেশ শুভেন্দু অধিকারীর! ভাইরাল ভিডিও

Date:

Share post:

লোকসভা ভোটের মধ্যে বহুচর্চিত সন্দেশখালির (Sandeskhali) কাণ্ড নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্টিং অপারেশনের ওই ভিডিও ফুটেজ নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল শুরু হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

কিন্তু কী আছে ওই ভিডিওতে। ভাইরাল ভিডিওতে সন্দেশখালির এক বিজেপির এক নেতাকে বলতে শোনা যাচ্ছে, রাজনীতি করতেই মিথ্যে ষড়যন্ত্রের ছক রচনা করা হয়েছিল। মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে। এমনই বিস্ফোরক দাবি, সন্দেশখালির বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের।

আরও চাঞ্চল্যকর, যখন বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, “তৃণমূল নেতাদের গ্রেফতার না করাতে পারলে আন্দোলন করা যাবে না। শুভেন্দুদা বলেছিলেন, গ্রেফতার না করালে ভোটেও দাঁড়ানো যাবে না। শুভেন্দু অধিকারী টাকা-মোবাইল দিয়ে সাহায্য করেছেন।” সন্দেশখালির বাসিন্দা জবারানি সিংহেরও ভাইরাল ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...