Wednesday, June 24, 2026

ভোটের ডিউটি থেকে বাদ? জেলা শাসকের কাছে অবাক করা আবেদন ভানুপ্রকাশের

Date:

Share post:

নির্বাচন এলেই ব্যস্ত হয়ে পড়েন সরকারি কর্মীরা। কেন্দ্র থেকে রাজ্য সব সরকারি কর্মীদের উপরই ভোট সামলানোর অতিরিক্ত দায় বর্তায়। আর এর মধ্যে অনেকেই আছেন যারা পথ খোঁজেন কীভাবে ‘ভোটের ডিউটি’ কাটিয়ে দেবেন। এবার হুগলির হরিপালে ঠিক উল্টো ছবি ধরা পড়ল। ভোটের ডিউটি থেকে নাম বাদ পড়তে সোজা দরবার জেলা শাসকের কাছে। ভোটের কর্মী হিসাবে কাজ করতে চান হরিপালের ভানুপ্রকাশ দে। স্কুলের শিক্ষক হিসাবে বা সরকারি কর্মী হিসাবে আর সবার মতো কাজ করতে চান তিনি, বিশেষভাবে সক্ষম হওয়ায় ‘বিশেষ’ সুবিধা নিয়ে ঘরে বসে থাকে আরও গুটিয়ে যেতে চান না তিনি।

হুগলির হরিপালের দ্বারহাট্টা রাজেশ্বরী ইনস্টিটিউশনের ইতিহাসের শিক্ষক ভানুপ্রকাশ দে। বাঁ হাতের কব্জি থেকে নেই। স্কুলে পড়ানোর পাশাপাশি তিনি যাবতীয় কাজ করেন। মোটরবাইক চালাতে পারেন। নিয়মিত সাঁতার কাটেন, যোগব্যায়াম করেন। তাঁর কথায়, “কোনও কাজেই তেমন সমস্যা হয় না। নিজেকে প্রতিবন্ধী বলে ভাবিও না। তুচ্ছ কারণে নিজেকে গুটিয়ে রাখতেও চাই না।” নথিপত্র দেখে ভোটের ‘ডিউটি’ থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছিল। কার্যত ভেঙে পড়েছিলেন ভানুপ্রকাশ।

ভানুপ্রকাশ স্কুলে চাকরি করছেন ২০০৭ সাল থেকে। পশ্চিম মেদিনীপুরে কর্মরত থাকার সময় ৪ বার, ২০১৮ সালে হুগলিতে আসার পরে ৩ বার ভোটের দায়িত্ব পালন করেছেন। বাদ পড়েন গত বছর পঞ্চায়েত ভোটে। তিনি বলেন, “চতুর্দিকে শিক্ষক-শিক্ষিকারা ভোটের ডিউটি করতে যাবেন। আমার স্কুলের প্রায় সকলেই দায়িত্ব পেয়েছেন। সেখানে আমি বাড়িতে বসে থাকব, সেটা মানতে পারিনি। নির্বাচনের কাজকে দেশের কাজ বলেই মনে করি।” এরপরই আবেদন করেন জেলা নির্বাচন দফতরে। বিষয়টি জেলাশাসকের কানে যেতেই তিনি তৎপর হন।

জেলাশাসক মুক্তা আর্য জানান, এ বার নির্বাচন কমিশনের নির্দেশিকা রয়েছে, প্রতি জেলায় বিশেষ ক্ষমতাযুক্ত ব্যক্তিদের (পার্সনস উইথ ডিজ়এবিলিটি) নিয়ে বুথ থাকবে। সেই অনুযায়ী হুগলিতেও এমন একটি বুথ থাকবে। সেই বুথে ভোটকর্মীর দায়িত্ব পালন করবেন বিশেষ চাহিদাসম্পন্ন সরকারি কর্মীরা। সেখানেই ভানুপ্রকাশ দায়িত্ব সামলাবেন। জেলাশাসকের কথায়, “যাঁরা পারবেন, তাঁদেরই দায়িত্ব দেওয়া হচ্ছে।” ভানুপ্রকাশও ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বলেন, “আমার মতো অনেকেই এই দায়িত্ব পালন করবেন। আমরা যে পিছিয়ে নেই, নিষ্ঠার সঙ্গে কাজ করে তা প্রমাণ করে দেব।” জেলাশাসক মুক্তা আর্য নিজে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে ভানুপ্রকাশকে বাহবা দিয়ে গিয়েছেন।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...