Friday, June 26, 2026

ক্ষমতায় আসার আগেই এই রূপ! OBC সার্টিফিকেট বাতিল নিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের

Date:

Share post:

২০১০ সাল থেকে ২০২৪ পর্যন্ত চোদ্দ বছরের OBC সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। বুধবার আদালত জানায় যে প্রায় পাঁচ লক্ষ OBC সার্টিফিকেট আর ব্যবহার করা যাবে না। এই নিয়ে শালবনির সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপির অঙ্গুলিহেলনেই এই পরিস্থিতি বলে অভিযোগ করেন তিনি। অভিষেকে কথায়, ওরা ওবিসি, এসসি-এসটিদের সংরক্ষণ কেড়ে নিতে চায়। ২০১০ সালের পর থেকে আমাদের সরকার যেসব কাস্ট সার্টিফিকেট ইস্যু করেছিল, হাইকোর্ট বলেছে সব বাতিল হয়ে যাবে।এদিন দলীয় প্রার্থীর সমর্থনে শালবনির সভা থেকে হাই কোর্টের রায় প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চ OBC সংরক্ষণ বাতিল করে দিয়েছে। ক্ষমতায় আসার আগেই এই রূপ, আসার পরে কী হবে, তা হলে ভাবুন!“ বিজেপি আদিবাসী বিরোধী বলে আক্রমণ করেন অভিষেক বলেন, জনজাতিদের সত্ত্বার আন্দোলনকে গেরুয়া শিবির সম্মান করে না। “কুড়মি, ওরাওঁ, সাঁওতাল, সবাইকে সাবধান করছি, বিজেপিকে ভোট দিলে খারাপ সময় আসবে। বিজেপি ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিতে চাইছে।“

এদিনের সভা থেকে সিপিআইএমকেও নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, শালবনি-গড়বেতা জুড়ে সিপিএমের হার্মাদদের স্বর্গরাজ্য ছিল। এখানে সুশান্ত ঘোষের মতো হার্মাদরা মানুষের জীবনকে বিভীষিকাময় করে তুলেছিল। রোজ ৩৬৫ দিন খুন-ধর্ষণ আর হার্মাদদের চোখরাঙানি ও মৃত্যুভয়কে উপেক্ষা করে এখানকার মানুষ ২০১১ সালে মা-মাটি-মানুষের সরকারকে সমর্থন করেছিলেন। তারপর থেকে উন্নয়নের যে ধারা বইছে, সেটা অব্যাহত রাখার ভোট এই নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও ঝাড়গ্রাম-শালবনীতে মানুষকে সুশান্ত ঘোষের বন্দুক-বোমার নীচে মাথা নত করে থাকতে হত। সেই কালো দিন যাতে ফিরে না আসে তার জন্য তৃণমূল প্রার্থীকে জয়ী করার বার্তা দেন অভিষেক।






Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...