Monday, March 23, 2026

ডেঙ্গু-আক্রান্তের তালিকার শীর্ষে দক্ষিণ দমদম পুরসভা

Date:

Share post:

ডেঙ্গু পরিস্থিতি বিপজ্জনক রাজ্যের ২০টি পুরসভার এলাকায়৷ রাজ্যের পুর দফতরের সমীক্ষায় এমন চাঞ্চল্যকর তথ্যই সামনে এসেছে ৷ ডেঙ্গু-প্রকোপের তালিকায় শীর্ষে আছে দক্ষিণ দমদম পুরসভা৷ তারপরেই বিধাননগর ও হাওড়া পুরসভা এলাকা৷ সরকারি মতে, রাজ্যে এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার, মৃত্যু হয়েছে ২৩ জনের৷ বেসরকারি মতে মৃতের সংখ্যা ৪৪, আক্রান্তের সংখ্যা ৭০ হাজার৷ অক্টোবরের থেকে নভেম্বরে ২২ হাজার বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৷ কলকাতায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত ৬ জন, আক্রান্তের সংখ্যা ৩২৬০ জন৷ সমীক্ষায় দেখা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার অবস্থা শোচনীয়৷ ডেঙ্গুর প্রকোপে ওই এলাকা শীর্ষে৷

দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বিধাননগর ও হাওড়া পুরসভা৷ তালিকায় রয়েছে বরানগর, কাঁচরাপাড়া, মহেশতলা, রিষড়া ও শ্রীরামপুর পুর-এলাকাও৷

আরও পড়ুন-পঞ্চসায়র ‘ধর্ষণ’কাণ্ডে নয়া মোড়

 

Related articles

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...