Sunday, June 21, 2026

একনজরে কালিয়াগঞ্জ বিধানসভা

Date:

Share post:

২৫ নভেম্বর রাজ্যের আরও দুই কেন্দ্রের সঙ্গে উপনির্বাচন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে। একনজরে দেখা নেওয়া যাক এই কেন্দ্রের হাল হাকিকৎ।

মোট বুথ সংখ্যা- ২৭০
মোট ভোটার- ২লক্ষ ৬৯হাজার ৬৬৯ জ
গ্রাম পঞ্চায়েত- ১০
পুরসভা- ১টি
ওয়ার্ড- ১৭টি

৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। তাদের মধ্যে এক কোম্পানি মহিলা কেন্দ্রীয় বাহিনী থাকছে।

  • প্রার্থী পরিচিতি

উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন তপন দেবসিংহ। স্থানীয় এই তৃণমূল নেতা সেভাবে প্রচারের আলোয় না থাকলেও, এলাকায় যথেষ্ট পরিচিতি মুখ। আগে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিলেন তিনি। লোকসভা ভোটে উত্তরবঙ্গে শাসকদলের ফল আশা ব্যাঞ্জক নয়। এই পরিস্থিতিতে নেত্রীর নির্দেশে ফের সংগঠনকে চাঙ্গা করার কাজে নেমেছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। এবারের উপনির্বাচনে দলীয় প্রার্থীর জয়ের বিষয়ে নিশ্চিত তাঁরা।

বামেদের সঙ্গে আসন সামঝোতায় কালিয়াগঞ্জে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। প্রার্থী হচ্ছেন ধীতশ্রী রায়। প্রাক্তন বিধায়ক প্রমথনাথ রায়ের কন্যা ধীতশ্রী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। কেন্দ্রের ও রাজ্যের শাসকদল বিরোধী ভোট ভাগ না হওয়ার কারণে এবার তাঁদের পালে হাওয়া লাগবে বলে মনে করছে বাম-কংগ্রেস।
একমাত্র জেলা পরিষদের সদস্যকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী কমলচন্দ্র সরকার পেশায় কৃষিজীবী। উত্তরবঙ্গের গেরুয়া হাওয়ার ফল মিলবে বলে মনে করছে পদ্মশিবির হাতে গোনা আর মাত্র কদিন। ২৫ তারিখ ভোট গ্রহণ। জয় পেতে মরিয়া সব পক্ষই এখন মাটি কামড়ে সারছে প্রচার।

আরও পড়ুন-ডেঙ্গু-আক্রান্তের তালিকার শীর্ষে দক্ষিণ দমদম পুরসভা

 

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...