Site Logo

দুর্যোগের জেরে থমকে গেল কেদারনাথ যাত্রা! নিরাপদ স্থানে সরানো হল পুণ্যার্থীদের

EBBS Desk·
দুর্যোগের জেরে থমকে গেল কেদারনাথ যাত্রা! নিরাপদ স্থানে সরানো হল পুণ্যার্থীদের

উত্তর ভারত যখন তীব্র দাবদাহে জ্বলছে, তখন ভারী থেকে অতি ভারী বর্ষণে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। আর এই প্রাকৃতিক দুর্যোগের জেরে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কেদারনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত হলেই পুনরায় এই যাত্রা শুরু করা সম্ভব হবে।

গাড়োয়ালের পুলিশ কমিশনার আনন্দ স্বরূপ এই বিষয়ে জানিয়েছেন, বর্তমান প্রতিকূল আবহাওয়ার কারণে কেদারনাথের পাহাড়ি যাত্রাপথ মোটেও নিরাপদ নয়। ধস এবং অন্যান্য বিপদের আশঙ্কা এড়াতেই আপাতত এই যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত তীর্থযাত্রী ইতিমধ্যেই রওনা হয়েছিলেন, তাঁদের শ্রীনগর-সহ বিভিন্ন নির্ধারিত সরকারি বিশ্রাম কেন্দ্রগুলিতে নিরাপদে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের সেখানেই অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতের মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলতে পারে। সেই সঙ্গে পাহাড়ি অঞ্চলের উঁচু এলাকাগুলিতে তুষারপাতেরও প্রবল সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির গাম্ভীর্য বিচার করে আবহাওয়া দফতরের তরফে ইতিমধ্যেই কমলা সতর্কতা বা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড়ের মতো পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে। বিশেষ করে অতিরিক্ত উঁচুতে থাকা এলাকাগুলিতে দুর্যোগের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সমস্ত দিক বিবেচনা করেই কেদারনাথ যাত্রা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথের আগে বড় খবর: তাপস-অর্জুন-পূর্ণিমা পেলেন মন্ত্রিত্বের ফোন 

_

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →