Monday, March 23, 2026

কবে সরকার গঠন মহারাষ্ট্রে? সোনিয়ার সঙ্গে আলোচনাই হয়নি, জানালেন পাওয়ার

Date:

Share post:

মহারাষ্ট্রে সরকার কবে গঠিত হবে? এটাই হয়ত এখন বেটিং-এর সেরা বাজি। যে কোনও কুইজ কনটেস্টে এই প্রশ্ন করে বেকায়দায় ফেলা যেতে পারে প্রতিযোগীদের। কারণ, এর একটাই উত্তর “ব্রহ্মা জানেন”।

প্রথমে ছিল শিবসেনা-বিজেপি টানাপোড়েন, তারপর কংগ্রেসের সিদ্ধান্ত নিতে টালবাহানা, এখন বাদ সাধছে এনসিপি। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করার পরেও শরদ পাওয়ার জানাচ্ছেন আরও আলোচনা প্রয়োজন।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, শিবসেনাকে সমর্থন করার বিষয়ে সোনিয়াকে রাজি করিয়ে ফেলেছেন শরদ পওয়ার। কংগ্রেস-এনসিপি-র সমর্থনে মহারাষ্ট্রে সরকার গড়ছে শিবসেনা। কিন্তু সোমবার দিল্লিতে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে প্রায় ৫০ মিনিট বৈঠকের পরে, এনসিপি প্রধান জানান, সরকার গঠন নিয়ে সোনিয়ার সঙ্গে তাঁর কথাই হয়নি। তাঁর মতে, সরকার গঠনের আগে আরও আলোচনার প্রয়োজন। এমনকী, দুই জোট শরিকের মধ্যে অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়েও আলোচনা হয়নি বলে মত মারাঠা স্ট্রংম্যানের।

পাশাপাশি, সরকার গঠন নিয়ে শিবসেনার সঙ্গে তাঁদের কথা হয়েছে বলেও মানতে চাইছেন না শরদ পওয়ার। তবে, সূত্রের খবর, শিবসেনার সঙ্গে কংগ্রেস-এনসিপির জোট প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু এখনই সেকথা প্রকাশ্যে আনতে চাইছে না কোনও পক্ষই।

আরও পড়ুন-২০২০-তে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল চালু হচ্ছে

 

Related articles

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...