Saturday, June 13, 2026

IPL: আকাশদীপের বিকল্প পেয়ে গেল কেকেআর, বাড়তি দায়িত্বে গ্রিন!

Date:

Share post:

হর্ষিত রানার পর আকাশদীপ, কেকেআর (KKR) পাচ্ছে না তাদের সেরা দুই ভারতীয় বোলারকেই। আইপিএল (IPL) শুরুর আগেই কেকেআরের বোলিং আক্রমণ এখন বেশ দুর্বল হয়ে পড়েছে। তারকা পেসার হর্ষিত রানা হাঁটুর চোটে ছিটকে গেছেন। তাঁর পাশাপাশি অভিজ্ঞ আকাশদীপও বাইরে চলে গেছেন, হর্ষিতের বিকল্প এখনই বেছে না না আকাশদীপের পরিবর্ত খুঁজে নিল নাইট ব্রিগেড।

ক্রিকবাজের প্রতিবদেন অনুসারে, আকাশদীপের পরিবর্তে বিদর্ভের পেসার সৌরভ দুবেকে নিচ্ছে কেকেআর (KKR)। ইতিমধ্যেই ইডেনে অনুশীলন শুরু করেছেন ২৮ বছরের এই বাঁহাতি পেসার।

আইপিএলে এখনও কোনও ম্যাচ অভিষেক খেলেননি তবে ২০২২ সালের আইপিএলে ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ। অর্থাৎ, প্যাট কামিন্সের মতো পেসারকে কাছ থেকে দেখেছেন তিনি। এ বারের নিলামে সৌরভের ন্যূনতম মূল্য ছিল ৩০ লক্ষ টাকা। কেউ কেনেনি তাঁকে।

মুস্তাফিজুরকে আগেই ছাড়তে হয়। তার উপর চিন্তা বাড়িয়েছেন পাথিরানা। আইপিএলের প্রথম দিকে কয়েকটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। দেশীয় বোলারদের মধ্যে হর্ষিত রানা, আকাশ দীপের মতো দুই পেসারই অনিশ্চিত গোটা টুর্নামেন্টে। ফলে নাইটদের পেস বোলিং বিভাগ শুরুতেই কমজরি হয়ে পড়েছে। এই পরিস্থিতি বোলিংয়ে যে তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে, সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন গ্রিন। কেকেআর শিবিরে যোগ দিয়েই নেটে দীর্ঘক্ষণ বোলিং করছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...