Friday, June 12, 2026

মায়ের খোঁজে কলকাতায় “বিদেশিনী”

Date:

Share post:

জীবন বড়ই অদ্ভুত

মহিলার নাম মিস অ্যাঞ্জেলা,
বাড়ি – ফ্রান্সে।
পেশায় – ফটোগ্রাফার
জন্মসূত্রে বাঙালি❓
জন্মস্থান  J N RAY HOSPITAL

আজ থেকে 42 বছর আগে ঠিক এই দিনে, এই হসপিটালে জন্মগ্রহণ করেন অ্যাঞ্জেলা। হাসপাতালে রেকর্ড অনুযায়ী মায়ের নাম পাওয়া গেলেও, পিতৃ পরিচয় ছিল না, ঠিকানা ছিল এক মিশনারি অনাথ আশ্রমের।

হসপিটাল তার পুনরুজ্জীবন এবং সংস্কারের সাথে সাথে যখন ফেসবুকে হসপিটালের পেজ খোলে, তখন থেকেই এই মহিলা হসপিটালের সঙ্গে যোগাযোগ শুরু করেন। প্রথম প্রথম হসপিটাল কর্তৃপক্ষ ভাবতে থাকেন, অন্য আরও অনেক ফেক প্রোফাইলের মত এটাও কোন ফেক প্রোফাইল।

কিন্তু পরবর্তীকালে হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারেন অ্যাঞ্জেলা ঠিকই বলছেন, যে তিনি এই হাসপাতালে জন্মেছিলেন, তারপর সেই মিশনারি আশ্রম থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় সুদূর ফ্রান্সে।

ফরাসি বাবা-মার আদর-যত্নে, স্নেহ-মমতায় বড় হতে থাকলেও ভারত বর্ষ, বাংলা, কলকাতা তার মনে এবং মাথায় গেঁথে গিয়েছিল। শুধু পাচ্ছিল না কোন সূত্র। ফেসবুকে এই হসপিটালকে দেখামাত্র, তাই তার বাবা-মাকে খোঁজার অভিযান শুরু হয়ে যায়।
তারপরটা তো লম্বা ইতিহাস, ক্রমাগত যোগাযোগ চলতে থাকে, ফেসবুকের পাতা পেরিয়ে যোগাযোগ সরাসরি ফোনের মধ্যে।
সেখান থেকে খুঁজতে খুঁজতে আজ নিজের 42 তম জন্মদিনে সোজা হাসপাতালে।

জানিনা 42 বছর আগে ছেড়ে যাওয়া বাবা-মাকে অ্যাঞ্জেলা আবার খুঁজে পাবে কি পাবে না, কিন্তু ভারতবর্ষে এঞ্জেলার অনেক নতুন বন্ধু, ভাই বোন সে নিশ্চয়ই আজকে পেল, সুদূর ফ্রান্সের সঙ্গে এই অনামি ছোট হাসপাতালটার ও একটা নাড়ীর যোগাযোগ আজকে বোধহয় নতুন করে স্থাপন হলো।

সেদিন ওই দুধের শিশুর ইচ্ছা-অনিচ্ছাকে মূল্য না দিয়ে, ফেলে দেওয়া এঞ্জেলার সাথে ওর বাবা-মাকে আমরাও খুঁজছি, আপনারাও খুঁজুন খবরটা share করে।

#HAPPY_BIRTHDAY_ANGELA

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...