Monday, April 6, 2026

উৎপাদন তলানিতে, এবার কি চিনির স্বাদও নোনতা?

Date:

Share post:

পেঁয়াজের পর এবার কি চিনির দাম সেঞ্চুরি পেরিয়ে যাবে? পরিস্থিতি যা তাতে কিন্তু সেইরকমই সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে। বর্তমান আর্থিক বছরে চিনির উৎপাদন কার্যত তলানিতে ঠেকেছে। চিনিকল সমিতি বা আইএসএমএ জানাচ্ছে নভেম্বর পর্যন্ত সারাদেশে চিনি উৎপাদন কমেছে ৬৪%। মোট উৎপাদন ৪.৮৫ লক্ষ টন। গত বছর এই সময়ে পরিসখ্যান ছিল ১৩.৩৮ লক্ষ টন। গত বছর এই সময়ে দেশে ৩১০টি চিনিকলে উৎপাদন শুরু হয়েছিল। আর এবার ১০০টিতেও উৎপাদন শুরু হয়নি। মহারাষ্ট্রের চিনিকলে এখন উৎপাদন শুরু হয়নি। কর্নাটকের সব চিনিকল চালুই হয়নি। গতবছর অনাবৃষ্টির কারণে মহারাষ্ট্র, কর্নাটকে আখ চাষ ৩০% কম হয়েছিল। আর এবার বন্যা পরিস্থিতির কারণে মার খেয়েছে আখ চাষ। ফলে চিনি উৎপাদনে তার প্রভাব পড়েছে। চিনি উৎপাদন তলানিতে থাকলেও সরকার কিন্তু ইতিমধ্যে ২ লক্ষ টন চিনি আন্তর্জাতিক বাজারে রফতানি করেছে। আরও ১২লক্ষ টন চিনি রফতানি করা হবে। এতে যে দেশের মানুষের কপাল পুড়বে এবং চিনির স্বাদ নোনতা লাগবে, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...