Wednesday, April 8, 2026

৬৪তে ছাদনাতলায়! কলিমুদ্দিন শামসের জুতোয় পা গলাচ্ছেন সংখ্যালঘুমন্ত্রী!

Date:

Share post:

শেষবার বাংলার কোনও মন্ত্রী ৬০ পেরিয়ে ছাদনাতলায় বসেছিলেন সেই বাম আমলে, আশির দশকের শেষ দিকে। মন্ত্রীর নাম ছিল কলিমুদ্দিন শামস। ৬৪ বছরের কলিমুদ্দিন বিয়ে করেছিলেন ২১-এর তরুণীকে। সে নিয়ে নানা মুচমুচে গল্প চলেছিল বেশ কিছুদিন। এবার রাজ্যের আর এক মন্ত্রী কলিমুদ্দিনের জুতোতেই পা গলাতে চলেছেন। তিনি সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা। দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট পশ্চিম কেন্দ্রের বিধায়ক। বয়স ৬৪।

ডায়াবেটিস আর বয়সজনিত নানা রোগ নিয়ে কেন তাঁকে বিয়ের আসরে বসতে হচ্ছে? মন্ত্রী বলছেন পারিবারিক চাপে। বছর দেড়েক আগে স্ত্রী হাফিজা বিবি প্রয়াত হয়েছেন। তিন ছেলে কর্মসূত্রে বাইরে। বাড়িতে থাকেন একমাত্র দিদি, যাঁর বয়সও ৭০ ছুঁই-ছুঁই। ফলে দেখভাল করার লোক নেই। সকালে চলে এলাকার কাজ। তারপর বেরিয়ে পড়তে হয় রাইটার্সে। উস্তি থেকে কলকাতা। ফের ফেরার পথে নানা রাজনৈতিক কর্মকাণ্ড সেরে বাড়ি ঢুকতে বেজে যায় রাত বারোটা। এভাবে বৃদ্ধা দিদির পক্ষেও সংসার সামলনো আর সম্ভব হচ্ছে না। মূলত তাঁর কথাতেই বিয়েতে রাজি হয়েছেন রাজ্যের মন্ত্রী। সব কিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষেই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলবেন। পাত্রীর ঠিকানাও দক্ষিণ ২৪পরগণা। কথা শেষ। শুরু প্রস্তুতি। যদিও একটু কাষ্ঠহাসি হেসে মন্ত্রী বলছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি!

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...