Sunday, March 29, 2026

চোট গুরুতর নয়, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো লিটন-নাঈমকে

Date:

Share post:

অবশেষে আশঙ্কার অবসান। ইডেন গার্ডেন্সে গোলাপি বলে দিনরাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচ বড়সড় অঘটন থেকে মুক্তি পেল। দুই বাংলাদেশি ক্রিকেটার ব্যাট করার সময় মাথায় চোট পান। এবং এই ম্যাচ থেকে ছিটকে যান। যেহেতু মাথায় চোট, তাই তিলোত্তমার বুকে ক্রিকেট উৎসবের মাঝেও কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে সেই আশঙ্কা মুক্ত হলো ইডেনের ঐতিহাসিক গোলাপি টেস্ট। মাথায় চোট পেয়ে মাঠ ছেড়ে ছিলেন লিটন দাস এবং নাঈম। কিন্তু তাঁরা এখন স্থিতিশীল। ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।

দুই জনেরই হেলমেটে লেগেছিল ভারতের তারকা পেসার
মহম্মদ সামির বল। সামির আগুনে বল প্রথম আঘাত হানে লিটনের হেলমেটে। তারপরও খেলা চালিয়ে যান এই কিপার-ব্যাটসম্যান। আরও ৭ বল খেলার পর মাঠ ছাড়েন। সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

লিটনের মতোই সামির বিদ্যুৎ গতির বল সটান হেলমেটে লাগার পর খেলা চালিয়ে যান নাঈমও। আউট হওয়ার পর তিনিও যান হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হয় দু’জনকেই।

কোনওরকম ঝুঁকি না নিয়ে দু’জনকেই নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে। সেখানে রেডিওলজিস্ট ডা. সৌমিত্র ভট্টাচার্য ও নিউরোলজিস্ট ড. দীপ দাস দেখেন লিটনকে। সিটি স্ক্যান রিপোর্ট ও প্রাথমিক চিকিৎসার পর তাঁরা জানান, বাংলাদেশের এই ২৬ বছর বয়সী ব্যাটসম্যান স্থিতিশীল। তাঁর কিছুটা মাথা ব্যথা আছে। তবে সিটি স্ক্যানে অভ্যন্তরীণ কোনো চোটের চিহ্ন পাওয়া যায়নি।

নঈমও সুস্থ। তার সিটি স্ক্যান রিপোর্টেও কোনও অসঙ্গতি ধরা পড়েনি। তাই দু’জনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এই খবরে স্বস্তি ক্রিকেটমহলে।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...