Sunday, April 12, 2026

ইছামতীতে নিখোঁজ বাবা, প্রাণে বাঁচল ছেলে

Date:

Share post:

নৌকা উল্টে ইছামতীর জলে তলিয়ে গেলেন বাবা, রক্ষা ছেলের। বুধবার, সংগ্রামপুর পশ্চিম পাড়ার বাসিন্দা আসলাম গাজি ও তাঁর ছেলে ইরফান গাজি মাছ ধরতে ইছামতী নদীতে যান। সারাদিন কেটে গেলেও তারা ঘরে না ফেরায় চিন্তায় পড়ে যায় পরিবার। সূত্রের খবর, সন্ধেয় ইছামতী নদীতে জলস্ফীতির কারণে নৌকা উল্টে যায়। কোনওক্রমে সাঁতরে পাড়ে ওঠেন ইরফান গাজি। তবে আসলাম গাজি আর ফিরতে পারেননি। খবর পৌঁছয় প্রশাসনের কাছে। বুধবার ও বৃহস্পতিবার ইছামতীতে চলে তল্লাশি। তল্লাশি অভিযানে নামানো হয় সীমান্তরক্ষী বাহিনীকেও। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি আসলাম গাজির। ইতিমধ্যেই গাজি পরিবারের তরফ থেকে বসিরহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। গোটা এলাকায় শোকের ছায়া। বাসিরহাটের সংগ্রামপুর পশ্চিমপাড়ার বাসিন্দারা সকলেই প্রায় মৎস্যজীবী। এই ঘটনায় সকলের কপালেই চিন্তার ভাঁজ।

আরও পড়ুন-আসছে পৌষ পার্বণ, মাটির সরায় মন মৃৎশিল্পীদের

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...