Wednesday, April 8, 2026

‘পাকা জামিন’ খারিজ টাওয়ার কর্তার, লক্ষ্য এবার রাজীব কুমারের মামলার দিকে

Date:

Share post:

সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগে ২১মাস পরে সুপ্রিম কোর্ট জামিন খারিজ করেছে টাওয়ার গোষ্ঠীর কর্ণধার রামেন্দু চট্টোপাধ্যায়ের। অভিযুক্তের ‘পাকা জামিন’ সুপ্রিম কোর্ট খারিজ করার পরে উৎসাহিত হয়েছে সিবিআই। কারণ ইতিমধ্যে সিআইডি প্রধান রাজীব কুমারের জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থার ধারণা, রামেন্দু মামলার উদাহরণ রাজীব কুমার মামলাতে তাদের সাহায্য করবে।

বেআইনি চিটফান্ড সংস্থারগুলির বিরুদ্ধে তদন্তে নেমে সিবিআই পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে টাওয়ার গোষ্ঠীর প্রচুর সম্পত্তির হদিস পায়। যার পরিমাণ প্রায় ২৫৬কোটি টাকা। এরমধ্যে ১৬ কোটি টাকা রয়েছে যা আমানতকারীদের তারা ফেরত দেয়নি। ২০১৬-র ১০মার্চ রামেন্দু চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় এবং তার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়। ২০১৭-র ৯মে তারিখে অন্তর্বর্তীকালীন জামিন পান রামেন্দু, এবং ২০১৮-র ১৫ ফেব্রুয়ারি কটক থেকে তার পাকা জামিন মঞ্জুর হয়। জামিনের শর্ত হিসেবে টাওয়ার কর্তা জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে এস পি তালুকদার কমিটি অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করছে। সংস্থা এই কাজে সহযোগিতা করতে চায়। কিন্তু বিচারপতি তালুকদার গত আগস্ট মাসে সিবিআইকে চিঠি লিখে জানিয়ে দেন টাওয়ার গোষ্ঠীর কোনও সম্পত্তির হদিশ পাননি। তারপরেই সিবিআই টাওয়ার কর্তারা জামিন খারিজের আবেদন জানায়। বৃহস্পতিবার যা মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সিআইডি প্রধান রাজীব কুমারের জামিনকে চ্যালেঞ্জ জানিয়েও সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। এই মামলার পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের মামলাও কিন্তু আকর্ষণীয় পর্যায়ে পৌঁছল।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...