Site Logo

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

EBBS Desk·
ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে ইডেনে অনুশীলন শুরু করল অজিঙ্ক রাহানে ব্রিগেড।

Sponsored

Sranchi In Article

প্রথম দিনের অনুশীলনে দেশীয় ক্রিকেটারদের সংখ্যাই বেশি। রাহানে ,রিঙ্কু, মনীশ পাণ্ডে, বৈভব আরোরা, অনুকূল রায়, রাহুল ত্রিপাঠিদের সঙ্গে নতুন মুখ তেজস্বী দাহিয়া, সার্থক রঞ্জন, দক্ষ কামরারা।
বরুণ চক্রবর্তী বৃহস্পতিবার আসবেন, দু তিন দিনের মধ্যে আসবেন আকাশ দীপ।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন ব্লেসিং মুজরাবানী। আগামীকাল আসবেন নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার শেফার্ট, আলেন, টিম সাউদি, রাচিন রবীন্দ্র।

যুদ্ধ জটে আটকে আছেন নারিন, রাসেল, রাভম্যান পাওয়েল। বিকল্প রুট দিয়ে আসবেন তাঁরা। সম্ববত ২৪ মার্চ আসবেন তারা।।ক্যামেরুন গ্রিন আসবেন ২৮ মার্চ। শ্রীলঙ্কা ক্রিকেট থেকে অনুমতি পেলে চলে আসবেন পাথিরানা।

 

ইডেনের নৈশলোকে নতুন জার্সিতে উজ্জ্বল নাইট সেনানিরা। অনুশীলনের প্রথমে টিম হার্ডলে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন কোচ অভিষেক। এতদিন তিনি ছিলেন নাইটদের থিংক ট্যাংকের অন্যতম সদস্য এবার কোচের হট সিটে বসছেন অভিষেক। তাই শুরুতে তিনি বক্তব্য রাখলেন তবে গভীর জমানার উইকেট পুজো অবশ্য এদিন দেখা গেল না।

এদিকে, রানার বিকল্প খুঁজে শুরু করে দিল কেকেআর ।।এদিন ট্রায়ালে দেখা গেল সন্দীপ ওয়ারিওর ,কেএম আসিফ, শিমারজিৎ সিং। ২৫ মার্চ মুম্বই যাবে কেকেআর।।
নাইটদের স্লোগান এবার, "প্রথম ভালোবাসা আমি কেকেআর।"

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →