Sunday, April 12, 2026

মমতার জন্য জামদানি, সৌরভের জন্য মসলিনের পাঞ্জাবি এনেছেন শেখ হাসিনা

Date:

Share post:

শহরে পা রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেনের পিঙ্ক-টেস্টের তিনিই প্রধান অতিথি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য

শেখ হাসিনা বাংলাদেশ থেকে উপহার হিসেবে নিয়ে এসেছেন হালকা রঙের জামদানি শাড়ি এবং মিষ্টি। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য এনেছেন বাংলাদেশের দামী মসলিনের পাঞ্জাবি এবং মিষ্টি।

শুক্রবার’ই ইডেনের অনুষ্ঠান সেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিনিট কুড়ি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তা নিয়ে আলোচনার সম্ভাবনা কম। বাংলাদেশ বিদেশ মন্ত্রক সূত্রের খবর, কলকাতায় বঙ্গবন্ধু মুজিবর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িগুলি নিয়ে মমতার সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা। এই বাড়িগুলি নিয়ে কিছু প্রস্তাব মমতাকে দিতে পারেন হাসিনা। প্রসঙ্গত, আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ। বঙ্গবন্ধুর ছাত্রজীবন এই কলকাতাতেই কেটেছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...