Saturday, June 20, 2026

শাবানা আজমির মা প্রখ্যাত অভিনেত্রী শওকত কাইফির জীবনাবসান

Date:

Share post:

চলে গেলেন প্রখ্যাত অভিনেত্রী শওকত কাইফি (৯১)। আজ, শুক্রবার মুম্বইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

বিখ্যাত উর্দু কবি ও গীতিকার কাইফি আজমির স্ত্রী ও বলিউড অভিনেত্রী শাবানা আজমির মা শওকত কাইফি আইপিটিএ-র সক্রিয় সদস্য ছিলেন। অভিনয় করেছেন একাধিক বলিউড ছবিতে। তার মধ্যে ‘গরম হাওয়া’, ‘উমরাও জান’, ‘বাজার’ ছিল তাঁর উল্লেখযোগ্য সিনেমা। ২০০২ সালে ‘সাথিয়া’ ছিল তাঁর শেষ অভিনীত ছবি। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র মহলে শোকের ছায়া নেমে এসেছে

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...