Sunday, March 29, 2026

শরদ পাওয়ার পরবর্তী রাষ্ট্রপতি, এবার কথা রাখতে হবে বিজেপিকে, কণাদ দাশগুপ্তের কলম

Date:

Share post:

কণাদ দাশগুপ্ত

শরদ পাওয়ার কথা রেখেছেন বিজেপিকে সমর্থন করে। এবার বিজেপির কথা রাখার পালা। রাজনৈতিক মহলের বক্তব্য, এবার বিজেপিকে বলতে হবে শরদ পাওয়ার-ই দেশের পরবর্তী রাষ্ট্রপতি। এই শর্তেই শোভনীয় পথে না হেঁটে একেবারে শেষ মুহূর্তে ‘পাল্টি’ খেলেন পাওয়ার।

গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন এনসিপি-প্রধান শরদ পাওয়ার৷ সেই বৈঠকে সরকার গঠন নিয়ে কোনও কথা হয়নি বলেই দাবি করে দুই দলই৷ কিন্তু বাস্তব যে তা ছিলোনা, শনিবার সকালেই তা বুঝেছে গোটা দেশ। মোদি-পাওয়ার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারেই শনিবার সাতসকালে আরব সাগরের পাড়ে দেশের সর্বাপেক্ষা বড় রাজনৈতিক চমক৷ শিবসেনার মুখের গ্রাস একেবারে শেষমুহূর্তে কেড়ে শেষ হাসি বিজেপির-ই৷ মহারাষ্ট্রে মহা-চমক দেখিয়ে সরকার গড়ে ফেলেছে বিজেপি- এনসিপি জোট৷ দ্বিতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়নবীশ৷ এবার উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার৷

কোনও দলই মহারাষ্ট্রে এবার ম্যাজিক-ফিগার না ছুঁতে পারায় সরকার গড়া নিয়ে নানা জল্পনা চলেছে। রাষ্ট্রপতি-শাসনও জারি হয়েছে।
কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট সরকার গড়ছে, তা একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল শুক্রবার রাতে। মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের নাম ঘোষণাও হয়৷ কিন্তু তার মাত্র কয়েকঘন্টা পর, শনি বার সাত সকালেই পাল্টে গেল সব অঙ্ক। এনসিপির হাত ধরে জোট সরকার গড়ল বিজেপি৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবীশ৷ উপ মুখ্যমন্ত্রী হলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার৷

বুধবারের মোদি ও পাওয়ারের বৈঠকের পরপরই শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের পক্ষে মত দেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। শুরু হয় বিকল্প সরকার গঠনের প্রক্রিয়া৷ কিন্তু সেই সব কৌশল ভেস্তে দিয়েশেষ হাসি হাসলেন দেবেন্দ্র ফড়নবীশ এবং বিজেপি। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি৷

Related articles

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...