Monday, June 15, 2026

প্রয়াত প্রখ্যাত সাংবাদিক এইচকে দুয়া 

Date:

Share post:

প্রয়াত হলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা প্রখ্যাত সাংবাদিক এইচ কে দুয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত বেশ কিছু অসুস্থতা নিয়ে তিনি গত তিন সপ্তাহ ধরে দিল্লির এক হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

ভারতের সাংবাদিকতার জগতে অন্যতম নাম এইচকে দুয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং এইচডি দেবেগৌড়ার মিডিয়া অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন তিনি। ১৯৮৭ সালে হিন্দুস্থান টাইমস পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন। ১৯৯৪ সাল থেকে পরের দু’বছর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপরে আরও বেশ কিছু পত্রিকার সঙ্গে যুক্ত হন তিনি। ১৯৯৮ সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হন এইচকে দুয়া।

২০০১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের ভূমিকাও পালন করেন তিনি। ২০০৯ সালে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় সদস্য হয়ে যোগ দেন। ২০১৫ সাল পর্যন্ত তাকে সংসদের উচ্চকক্ষে বিভিন্ন বিতর্কে অংশ নিতে দেখা গিয়েছে।

তাঁর মৃত্যুতে ভারতীয় সাংবাদিকতা এবং রাজনীতির জগতের এক অধ্যায়ের সমাপ্তি ঘটলো। এদিন তাঁর মৃত্যুর পর কংগ্রেস সাংসদ শশী থারুর থেকে শুরু করে আরও অনেকেই শোক জ্ঞাপন করেছেন।

Related articles

দিশানীর জীবনে নতুন দিশা! বাগদান সারলেন মিঠুন-কন্যা

চক্রবর্তী পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বড় ছেলে মহাক্ষয়ের বিয়ের কয়েক বছর পরে...

যোগ দিবসকে ‘উৎসব’-এ পরিণত করার ডাক মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে জনঅংশগ্রহণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। কলকাতা পুরসভার 'স্বচ্ছতা সে স্বাগত'...

মণিপুরে হাসপাতালের বাইরে পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

ফের উত্তপ্ত মণিপুর। লেইলন ভাইফেই গ্রামের কুকি সম্প্রদায়ের তিন আহত ব্যক্তিকে ভর্তি করায় মণিপুরের রাজধানী ইম্ফলের উপকণ্ঠে ল্যাম্পহেলপাটের...

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...