Sunday, June 14, 2026

এবার কর্পোরেশন হওয়ার পথে ব্যারাকপুর

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতোই এবার এবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে কর্পোরেশন গঠনের প্রক্রিয়া শুরু হলো।

কাঁচড়াপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর এবং টিটাগড়–এই আটটি পুরসভা নিয়ে ব্যারাকপুর কর্পোরেশন গঠিত হবে। সঙ্গে থাকবে দুটি পঞ্চায়েত। মোহনপুর ও শিউলি।

ইতিমধ্যেই আটটি পুরসভা ও দুটি পঞ্চায়েতকে চিঠি পাঠানো হয়েছে ব্যারাকপুরের মহাকুমাশাসকের পক্ষ থেকে। নবান্ন সূত্রে খবর, উত্তর ২৪ পরগণার জেলাশাসকের কাছে ইতিমধ্যেই কর্পোরেশন গঠনের নির্দেশিকা এসে পৌঁছেছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে গত জুলাই মাসেই জেলাশাসককে এই ব্যাপারে পুরসভাগুলির মতামত জানাতে চাওয়া হয়েছিল। তার ভিত্তিতেই মহকুমাশাসককে চিঠি পাঠিয়ে পুরসভাগুলির মতামত চান জেলাশাসক। তারপরই ৮টি পুরসভার চেয়ারম্যানদের চিঠি পাঠিয়েছেন তিনি।

কর্পোরেশন গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে পুরসভা গুলির কাছ থেকে বেশ কিছু নতুন তথ্য চাওয়া হয়েছে। পুরসভাগুলিকে আয়–ব্যয়ের হিসেব, জনসংখ্যা, পুর এলাকার পরিমাপ ইত্যাদি মহকুমা শাসককে জানাতে বলা হয়েছে।

Related articles

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...