Sunday, June 14, 2026

পিঙ্ক টেস্টে ‘বিরাট’ সেঞ্চুরি কোহলির

Date:

Share post:

পিঙ্ক টেস্টকে আরও বেশি ঐতিহাসিক করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইডেনের বাইশ গজে গোলাপি বলে প্রথম দিন-রাতের টেস্ট খেলছে ভারত ও বাংলাদেশ। আর তাতেই ‘বিরাট’ সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন কোহলি।

ঐতিহাসিক পিঙ্ক টেস্ট নিয়ে গত এক মাস ধরে উন্মাদনা চলছে ক্রিকেটমহলে। প্রত্যাশিতভাবে শুক্রবার ইডেন গার্ডেন্সে পিঙ্ক টেস্টের সূচনার দিন ছিল জমজমাট আবহ। বাংলাদেশের প্রধামন্ত্রী শেখ হাসিনা ও এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্যদোয়াপাধ্যায় ইডেন বেল বাজিয়ে এই ঐতিহাসিক ম্যাচের সূচনা করেন। এছাড়াও ক্রিকেট জগত সহ ক্রীড়া জগতের তাবড় তাবড় তারকারা হাজির হয়েছিলেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। আর সেই টেস্টে সেঞ্চুরি করে নয়া নজির গড়লেন বিরাট।

প্রথম দিন টস জিতে বাংলাদেশ ব্যাট করতে নামলেও ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মহম্মদ শামির বোলিং দাপটে বিকেলেই ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। তারপর ভারত ব্যাট করতে নামলেও পিঙ্ক টেস্টে দাগ কাটতে পারেননি দুই ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। তিন নম্বরে নেমে চেতেশ্বর পূজারা হাফ সেঞ্চুরি করেন। কিন্তু পিঙ্ক টেস্টে সকলের নকর কারলেন ক্যাপ্টেন কোহলি। প্রথমে পূজারা ও পরে অজিঙ্কা রাহানাকে সঙ্গে নিয়ে পিঙ্ক টেস্টে ১৫৯ বলে ঐতিহাসিক সেঞ্চুরি করলেন বিরাট। তাঁর এই সেঞ্চুরিতে স্বভাবতই খুশির হাওয়া বইছে ইন্ডিয়ান ড্রেসিং রুমে।

Related articles

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...