Sunday, June 14, 2026

ভোটপ্রচারে রাজ্যে মোদি, মহানগরীতে যান চলাচলে নিয়ন্ত্রণ

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রচারে বাংলায় ফের মোদির (Narendra Modi) ডেইলি প্যাসেঞ্জারি। বৃহস্পতিবার শহরে আসছেন দেশের প্রধানমন্ত্রী (PM), রাজ্যের তিন লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করবেন তিনি। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে বিজ্ঞপ্তি জারি করে মোদির রাজ্য সফরকে (Narendra Modi State Election Schedule) ঘিরে কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২ মে) এবং শুক্রবার (৩ মে) নির্দিষ্ট সময়ের জন্য শহরের বেশ কয়েকটি রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে এবং বিভিন্ন প্রান্তে যান নিয়ন্ত্রণ করা হবে।

বৃহস্পতিবার প্রয়োজন অনুসারে বিভিন্ন গাড়ি বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। এমনিতেই সকাল ৬টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত রাজভবনের আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে রাত ১১টা এবং শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভারী যান শহরে ঢুকবে না। পাশাপাশি কয়েকটি রাস্তায় পার্কিংও নিয়ন্ত্রিত হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ট্রাম পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। এদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত উল্টোডাঙা উড়ালপুল, ইএম বাইপাস, মা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল, হসপিটাল রোড, লভার্স লেন, খিদিরপুর রোড, জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড, রেড রোড, আরআর অ্যাভিনিউ এবং রাজভবন (দক্ষিণ) গেটে যান নিয়ন্ত্রণ হবে। পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজভবনের দক্ষিণ গেট, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড, খিদিরপুর রোডে গাড়ি নিয়ন্ত্রণ করবে কলকাতা ট্রাফিক পুলিশ।

 

Related articles

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...