Saturday, June 13, 2026

সন্দেশখালি নিয়ে আদালতে ধাক্কা খেল বিজেপি! প্রিয়াঙ্কার আবেদন শুনল না হাইকোর্ট

Date:

Share post:

সন্দেশখালিতে ফের উত্তেজনা। সন্দেশখালির বিষয় নিয়ে জরুরি ভিত্তিতে মামলা করেছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। জরুরি শুনানির আবেদনে সাড়া দিল না হাই কোর্ট। বৃহস্পতিবার মামলার শুরুতেই সন্দেশখালির পরিস্থিতি নিয়ে আবেদন জানানো হয়েছিল। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।তিনি এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাতে সম্মতি দেয়নি। হাই কোর্ট জানিয়ে দিয়েছে, যেহেতু বর্তমানে সিবিআই তদন্ত করছে৷ তাই বিষয়টি নিয়ে সিবিআইয়ের কাছেই আবেদন জানাতে হবে। আদালত আপাতত এই ব্যাপারে কোনও হস্তক্ষেপ করবে না।

আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মতে, কিছু লোক সন্দেশখালিতে ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। মহিলারা রাস্তায় নেমেছেন। রাত জেগে একসঙ্গে পাহারা দিচ্ছেন। রাস্তায় কোনও আলো নেই। ওই এলাকায় সিসিটিভিও ঠিকভাবে কাজ করছে না।
এমন অবস্থায় সন্দেশখালির এই উদ্ভুত পরিস্থিতি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কিন্তু আদালত সেই আবেদনে সাড়া দিল না।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...