Saturday, June 13, 2026

দেব আশ্বাস দিয়েছিলেন, পাঁচদিনের মধ্যে চাকরির জন্য দেওয়া টাকা ফেরত পেলেন অভিযোগকারী

Date:

Share post:

আশা কর্মীর চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ঘাটালে। সাংসদ দেবের আপ্ত সহায়ক রামপদ মান্নার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত ১ লক্ষ ৮০ হাজার টাকা ফিরে পেলেন অভিযোগকারী গঙ্গেশ সাঁতরা । যদিও ওই পরিবারের বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিয়েছেন রামপদ মান্না।

দিন কয়েক আগে দেবের আপ্ত সহায়ক রামপদ মান্নার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল চাকরি পাইয়ে দেওয়ার নামে । সেই ঘটনায় ভোটের আগে তোলপাড় হয়েছিল ঘাটাল । গঙ্গেশ সাঁতরা নামে ওই ব্যক্তি অভিযোগ করেছিলেন, মেয়ের আশা কর্মীর চাকরি হবে বলে ঘাটালের সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে এজেন্ট মারফত ১ লক্ষ ৮০ হাজার টাকা দিয়েছিলেন তিনি ।

গঙ্গেশের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেলিবাজার এলাকায় । তাঁর অভিযোগ ছিল, চাকরি তো হয়নি উলটে টাকা ফেরত চাইলে তা আজ দেবো কাল দেবো করে প্রায় বছর ধরে ঘুরিয়েছেন রামপদ । বরং প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০২৪ এ সাংসদ হওয়ার পর দেবের অনুমতি নিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন ।

এরপর তাঁরা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে যান ৷ কিন্তু অভিযোগ না নেওয়ায় শেষ পর্যন্ত তাঁরা তাদের সমস্ত অভিযোগ নিয়ে ই-মেল মারফত পুলিশ সুপারকে জানান । সেই খবর প্রকাশ্য আসতেই শোরগোল পড়ে যায় ঘাটাল জুড়ে । যদিও সেই ঘটনায় ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব প্রকাশ্যে জানিয়েছিলেন, ঘটনার তদন্ত হবে এবং যে দোষী হবে সে শাস্তি পাবে । ওই ঘটনার পাঁচ দিনের মাথায় টাকা ফিরে পেল সাঁতরা পরিবার ।

যদিও এই ঘটনায় দেবের প্রতিনিধি রামপদ মান্না বলেন, ‘‘এই ঘটনা সম্পর্কে সেদিনও আমি বলেছি আমি কিছুই জানি না ৷ আজও বলছি আমি কিছুই জানি না । ওই ব্যক্তি কেন আমার নামে অভিযোগ করছেন ? তাঁকে আমি চিনিও না ।’’
 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...