Sunday, June 14, 2026

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর পাশের হার ৮৬.৩১ শতাংশ। এদিন সকাল ন’টায় পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ফল প্রকাশ করে বলেন পাশের হারে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা। প্রথম বর্ষের মেধা তালিকায় ৫৭ জন পড়ুয়ার জায়গা করে নিয়েছেন। পাশের নিরিখে শীর্ষে কালিম্পং, দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা।

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। প্রথম স্থানে রয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৭০০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৬৯৩। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন পড়ুয়া। দ্বিতীয় স্থানে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু( ৬৯২)। তৃতীয় স্থান পেয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ। বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ স্কুলের ছাত্রী পুস্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণের ছাত্র নৈঋত পাল। প্রাপ্ত নম্বর ৬৯১।

 

Related articles

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...