Friday, June 26, 2026

আগামী বছর থেকে প্রাইমারি সেকশনে অন্তর্ভুক্ত হচ্ছে পঞ্চম শ্রেণি

Date:

Share post:

ক্লাস ফাইভ এবার থেকে প্রাইমারিতে যাচ্ছে৷

আগামী শিক্ষাবর্ষ থেকেই এ রাজ্যে প্রাইমারি সেকশনে অন্তর্ভুক্ত হচ্ছে পঞ্চম শ্রেণি৷ এমনই বিজ্ঞপ্তি জারি করেছে বিকাশ ভবন। তবে এই প্রথা সব স্কুলে হচ্ছে না। শুরু হচ্ছে রাজ্যের 17,966টি প্রাইমারি স্কুলে। এ বিষয়ে বিকাশ ভবনের তরফে জেলা স্কুল পরিদর্শকদের (প্রাথমিক) কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। যেখানে যেখানে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ন্যূনতম পরিকাঠামো রয়েছে, সে সব স্কুলেই এই অন্তর্ভুক্তি হবে বলে বিকাশ ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৷
একই সঙ্গে বলা হয়েছে, আপার প্রাইমারি স্কুলগুলি পঞ্চম শ্রেণিতেও এবার ভর্তি নিতে পারবে। তবে তার পরের বছরে, অর্থাৎ 2021 সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আপার প্রাইমারি স্কুলগুলিকে স্থানীয় প্রাথমিক স্কুল অথবা একই বাড়িতে হওয়া প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেণি পাশ করা ছাত্রছাত্রীদের ভর্তিতে অগ্রাধিকার দিতে হবে। সর্বভারতীয় ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদ্ধতি চালু করা হয়েছে বলে শিক্ষা দফতর জানিয়েছে৷

Related articles

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...