Saturday, May 23, 2026

মডেলিং জগতে ঢুকতে না পারায় আত্মঘাতী নামী স্কুলের ছাত্রী

Date:

Share post:

ফের অভিমানে আত্মঘাতী স্কুলপড়ুয়া৷ টিউশনে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমেধা বসু। সুমেধার বাড়ি রানিকুঠিতে৷ সেখানকারই একটি দিঘি থেকে শুক্রবার রাতে তাঁর দেহ উদ্ধার হয়৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ‘অভিমানে’ দিঘির জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে 17 বছরের ওই ছাত্রী। অভিনয়-মডেলিং জগতে ঢুকতে বাবা-মা বাধা দিয়েছিলো, সেই অভিমানেই সুমেধা প্রাণ দিয়েছে বলে মনে করছেন বাড়ির লোকজন৷

রানিকুঠি এলাকার কেএম নগরের বাসিন্দা সুমেধার বাবা স্বপন বসু পেশায় ব্যাঙ্ককর্মী। পুলিশকে তিনি জানিয়েছেন, মডেল হওয়ার ইচ্ছে ছিল মেয়ের। কিন্তু তিনি এবং তাঁর স্ত্রী দু’জনেই মেয়েকে জানিয়েছিলেন, উচ্চমাধ্যমিক শেষ না হওয়া পর্যন্ত কিছুই ভাবা যাবে না। এ নিয়ে বাড়িতে বেশ কয়েকবার কথা কাটাকাটিও হয়েছে। সেই ‘অভিমানেই’ সুমেধা আত্মঘাতী হয়েছে বলেই বসু দম্পতির ধারণা। পুলিশকেও তাঁরা তেমনই জানিয়েছেন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে টিউশনে যাওয়ার নামে সুমেধা বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় রানিদিঘির কাছে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কিশোরী ব্যাগ, মোবাইল দিঘির পাড়ে রেখে জলে ঝাঁপ দেয়। একটি মেয়েকে জলে ঝাঁপ দিতে দেখে স্থানীয় এক মহিলা চিৎকার করে লোক ডাকেন। কিন্তু ততক্ষণে তলিয়ে গিয়েছে সুমেধার দেহ। স্থানীয়রা কোনও ভাবে উদ্ধার করতে না পেরে পুলিশে খবর দেন৷ কলকাতা পুলিশের উদ্ধারকারী দল এসে দিঘি থেকে ওই ছাত্রীকে উদ্ধার কর বাঙুর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দিঘির পাড়ে ফেলে রাখা সুমেধার ব্যাগ থেকে পরিচয়পত্র পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। সুমেধার ওই ব্যাগে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই নোটে তার মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেনি সুমেধা। লেখাপড়ার চাপ বাড়তে থাকাকেই কারণ হিসেবে লিখেছে।

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...