Wednesday, June 3, 2026

প্রধানমন্ত্রীর চাকরি বাতিল বক্তব্যের খসড়া কীভাবে? বিজেপিকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

পরিকল্পিতভাবে নিরপেক্ষ পদে থাকা ব্যক্তিরা বিজেপির নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্য চাকরি বাতিলের খসড়া তৈরি করেছেন, নির্বাচনী প্রচারে নিয়োগ বাতিল হওয়া শিক্ষক-শিক্ষাকর্মীদের প্রসঙ্গে নরেন্দ্র মোদির প্রশ্নের চাঁছাছোলা জবাব দিলেন কুণাল। কেন্দ্রীয় এজেন্সির পরে বিচার ব্যবস্থাকেও কীভাবে প্রভাবিত করে রাজ্যের মানুষের ন্যায্য চাকরি বাতিল করার কারিগর হয়েছে বিজেপি, ধাপে ধাপে সেই তথ্য দিয়েই বিজেপির পর্দাফাঁস করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘ধমাকা’র বার্তা দেওয়ার পরই হাইকোর্টের নির্দেশে প্রায় ২৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। তারপরই বিজেপির বিধায়ক আবার চাকরি বাতিলের দিন ঘোষণা করে হুঁশিয়ারি দেন। এরপরই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়, বিচার ব্যবস্থার সঙ্গে বিজেপির গোপণ আঁতাত নিয়ে। প্রধানমন্ত্রী সেই নিয়োগ বাতিল নিয়ে শুক্রবার নির্বাচনী প্রচারে সরব হলেই পাল্টা ধুয়ে দেন কুণাল ঘোষ। তিনি বলেন, “এটা একসূত্রে বাধা। প্রধানমন্ত্রী জানতেন বোধহয় হাইকোর্টের একজন বিচারপতি রয়েছেন যিনি কিছুদিন পরে বিজেপির প্রার্থী হবেন। প্রধানমন্ত্রীর পকেটে একটি চিরকুট রয়েছে, যেখানে রয়েছে আরও ওয়েটিং লিস্টে থাকা নাম। যারা রয়েছেন কোনও নিরপেক্ষ দায়িত্বে অথচ তাঁদের মনের মধ্যে তৃণমূল বিদ্বেষ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছেন।”

কুণাল ঘোষ স্পষ্ট ইঙ্গিত দেন, বিচার ব্যবস্থা বিজেপি প্রভাবিত হয়েই রায় দিচ্ছে। নির্বাচনের মুখে রাজ্যের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতেই পরিকল্পনা মাফিক প্রধানমন্ত্রীকে দিয়ে চাকরি বাতিল ইস্যুতে বলার সুযোগ করে দেওয়ার দাবি কুণাল ঘোষের। তিনি আরও যোগ করেন, “নরেন্দ্র মোদির পকেটে চিরকুটটা রয়েছে। ওখানে ওয়েটিং লিস্টে আরও কিছু নাম আছে। কিছু অর্ডার হবে। সরকারকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা হবে। যোগ্যদের চাকরি নষ্ট করে দিয়ে তাঁদের ক্ষোভ তৈরির চেষ্টা হবে। প্রধানমন্ত্রীর মুখে এই ইস্যুটা থাকবে সেটাই স্বাভাবিক। এই ইস্যুটা প্রধানমন্ত্রী বা সিপিএম বা কংগ্রেস যাতে বলতে পারে সেই জন্যই তো এর ড্রাফটিং করা হচ্ছে।”

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...