Wednesday, June 24, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে বিরাটের ব্যাটিং দেখে সমালোচনায় গাভাস্কর, কী বললেন তিনি?

Date:

Share post:

অবশেষে আইপিএল-এ ফের জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকাল সানরাইজার্স হায়দরাবাদকে হারায় ৩৫ রানে । এই ম্যাচে ব্যাটে রান পেলেও সমালোচনার কবলে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর। হায়দরাবাদের বিরুদ্ধে ৪৩ বলে ৫১ রান করেন কোহলি। তাঁর মন্থর গতির ব্যাটিংয়ের সমালোচনা করেছেন লিটল মাস্টার।

বিরাটের ব্যাটিং নিয়ে গাভাস্কর বলেন, “সিঙ্গলস, সিঙ্গলস আর সিঙ্গলস নিয়েই চলছে কোহলি। দীনেশ কার্তিক এখনও নামেনি। এর পরে লোমরোর আছে। এবার একটু ঝুঁকি নেওয়ার দরকার। পাতিদারকে দেখো। এই ওভারেই তিনটি ছক্কা মেরেছে পাতিদার। ও যদি চাইত, তাহলে সিঙ্গলস নিতেও পারত বা বল ছেড়ে দিতে পারত। কিন্তু ও সেই রাস্তা নেয়নি।“ এরপর ম্যাচ শেষে গাভাস্কর আরও বলেণ, “ মাঝপথে মনে হচ্ছিল কোহলি ওর ছন্দ হারিয়ে ফেলেছে। সঠিক সংখ্যাটা বলতে পারব না, তবে ৩১-৩২ থেকে আউট হওয়া পর্যন্ত কোহলিকে একটাও বাউন্ডারি মারতে দেখলাম না। দিনের শেষে কোহলি যখন আউট হচ্ছে, তখন ১৪ বা ১৫ ওভারের প্রথম বল। তোমার স্ট্রাইক রেট মাত্র ১১৮। দল কিন্তু তোমার কাছ থেকে এটা প্রত্যাশা করে না।“

৫১ রানের মধ্যে বিরাট কোহলি ৩২ রান করেছেন ১৮ বলে। পরের ১৯ রান তিনি করেন ২৫ বলে। গতকাল ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৬ রান করে আরসিবি। রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ থেমে যায় ১৭১ রানে।

আরও পড়ুন- আরও এক মরশুম বার্সায় জাভি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...