Wednesday, June 24, 2026

বিধানসভায় জমানত হারিয়েছিলেন, রায়গঞ্জের সেই কংগ্রেস প্রার্থীকে “জয় বাংলা” স্লোগান!

Date:

Share post:

চলতি লোকসভা নির্বাচনে রাজ্যের দ্বিতীয় দফার ভোটে তিন আসনে এখনও পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই চলছে। তবে বালুরঘাট হোক দার্জিলিং কিংবা রায়গঞ্জ, প্রতিটি কেন্দ্রেই বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর এসেছে। এদিন সকালে রায়গঞ্জ লোকসভার কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ (ভিক্টর)-কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। ভিক্টরকে ঘিরে “জয় বাংলা” স্লোগানও দেওয়া হয়েছে।

সকালে ভোট দিয়ে বেরিয়ে কংগ্রেস প্রার্থী ভিক্টরকে কটাক্ষ করেন রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, “যিনি চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে নিজের জামানত বজায় রাখতে পারেন না, তিনি আবার ভোটে ফ্যাক্টর হবেন কী করে? একই সঙ্গে তিনি বলেন, সকাল থেকে বুথে বুথে মা-বোনেদের ঢল নেমেছে। এটা দেখে আমি উচ্ছ্বসিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের ফলেই এমনটা সম্ভব হচ্ছে। ভোটের লাইনে দাঁড়ানো মানুষদের মধ্যেই ৮০ শতাংশ মহিলা। জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ নিশ্চিত।”

রায়গঞ্জে প্রধান প্রতিপক্ষ কে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানান, তাঁর জয়ের ব্যবধান এতটাই বেশি হবে যে প্রধান প্রতিপক্ষ বলে কেউ থাকবে না।




 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...