Sunday, March 29, 2026

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীপদে শনিবার সকালেই শপথ নিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ

Date:

Share post:

দেশের রাজনৈতিক পরিমণ্ডলে ইদানিংকালের বৃহত্তম চমক। শনিবার সাত সকালে এনডিটিভির খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীপদে শনিবার সকালেই দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। উপ মুখ্যমন্ত্রীপদে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে।

শপথ নেওয়ার পর ফড়নবিশ বলেছেন, “বিজেপি মহারাষ্ট্রের মানুষকে স্থায়ী সরকার দেবে। শিবসেনা জনমত মানেনি। মানুষ যা চাইছে তা উপেক্ষা করেছে। NCP-র প্রধান এবং দলকে ধন্যবাদ জানাই সরকারকে সমর্থন করার জন্য।

নীরবে BJP-NCP জোটের এই সরকার গঠনে দেশজুড়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। কারন NCP-প্রধান শরদ পাওয়ার নিজেই শুক্রবার রাতে ঘোষনা করেছিলেন,মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। NCP এবং কংগ্রেস সমর্থন করছে। তার মাত্র কয়েকঘন্টা পরই এই নাটকীয় পরিবর্তন এবং এই পরিবর্তনের কাণ্ডারী সেই শরদ পাওয়ারের NCP-ই।

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...