Sunday, June 21, 2026

তবে কি সলমনের আয়ের রেকর্ড ভাঙতে চলেছেন অক্ষয়?

Date:

Share post:

একের পর এক হিট ছবি করেই চলেছেন আমদের ‘খিলাড়ি’। তা ‘খিলাড়ি’ হক বা ‘খিলাড়ি ৭৮৬’ হক বা ‘হাউসফুল ৪’ হক, সবেতেই হিট খিলাড়ি কুমার তথা অক্ষয় কুমার। তবে কি এবার সলমন আয়ের রেকর্ড ভাঙতে চলেছেন তিনি? তা নিয়ে উঠেছে প্রশ্ন। একের পর এক ছবিতে সাফল্য পেয়েছেন তিনি। তবে হ্যাঁ সত্যি, এবার এক হাজার কোটি টকার আয়ের মুখ দেখতে চলেছেন অক্ষয়। এর আগে ২০১৬ সালে সলমন অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পাও’ ৯৭০ কোটি টাকা আয় করেছিল৷ অনেকেরই অনুমান এই রেকর্ড ভাঙতে চলেছেন অক্ষয় কুমার ৷

২০১৯ অক্ষয়ের অভিনীত ছবির সংখ্যা চারটি৷ ‘কেশরি’ ছবির আয় ছিল ২০৩ কোটি টাকা ৷ দ্বিতীয় ছবি মুক্তি পেয়েছে ‘মিশন মঙ্গল’, সেই ছবির আয় ২৭৭ কোটি টাকা ৷ যা রেকর্ড ৷ এরপর ‘হাউসফুল ৪’ যা টপকেছে তাঁর সব ছবির রেকর্ড । এই ছবিতে ২৯০ কোটি আয় করেছে মাত্র ২৫ দিনে ৷ ইতিমধ্যেই দর্শকদের থেকে যা ভালোবাসা পেয়েছেন, তাতে তা ২০০ কোটি পার করতে পারে বলে অনুমান ৷ আর তার জেরে এবছর ১ হাজার কোটি টাকা আয় করতে চলেছেন অক্ষয় কুমার৷ তবে এই টুকুই শেষ নয়। আরও আছে। এ বছর শেষে মুক্তি পাবে তাঁর একটি কমেডি ছবি ৷

আরও পড়ুন-কলকাতায় দাঁড়িয়ে বলেই কি দাদার ‘বিরাট’ প্রশংসা!

 

Related articles

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...