Saturday, June 20, 2026

শীর্ষ আদালতে কাল রাজীব-জামিন মামলার শুনানি

Date:

Share post:

ফের রাজীব কুমারের আগাম জামিন মামলা সুপ্রিম কোর্টে। দীর্ঘ টানাপোড়েনের পরে অক্টোবরের শুরুতে কলকাতা হাইকোর্টে জামিন পান কলকাতার প্রাক্তন পুলিশ সুপার তথা সিআইডি প্রধান রাজীব। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সম্প্রতি শীর্ষ আদালত টাওয়ার গ্রুপের কর্ণধার রামেন্দু চট্টোপাধ্যায়কে দেওয়া কটক হাইকোর্টের জামিন খারিজ করে দেয়। সিবিআই সূত্রে খবর, রাজীব কুমারের মামলায় সেই উদাহরণ টেনে সওয়াল করতে পারে সিবিআই। সারদা মামলায় প্রভাবশালীদের ভূমিকা এবং ষড়যন্ত্রের প্রমাণ করতে হলে প্রাক্তন পুলিশ

কমিশারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি বলে মত সিবিআইয়ের। সোমবার, নতুন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের এজলাসে রাজীব কুমারের আগাম জামিনের মামলা তালিকাভুক্ত হয়েছে।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...