Sunday, June 21, 2026

পরীক্ষা কেন্দ্রে আক্রান্ত পরীক্ষার্থী, কিন্তু কেন?

Date:

Share post:

আবগারি দফতরের পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত পরীক্ষার্থী। ঘটনাস্থল মালদহ। রবিবার, সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রে ভিড় জমান। জেলার মোট ৩৯টি স্কুলে আবগারি দফতরের চাকরির জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে। সকাল সাড়ে এগারোটা পর্যন্ত পরীক্ষার্থীদের হলে ঢোকার অনুমতি ছিল। অভিযোগ, কাগজপত্র প্রস্তুত না থাকায় মালদহ গার্লস স্কুলের কেন্দ্রে ঢুকতে ৫ মিনিট দেরি হয় মোথাবাড়ি থেকে আসা পরীক্ষার্থী সোনা পারভিনের। সেই কারণে, তাঁকে বাধা দেন কর্তব্যরত পুলিশকর্মী। হলে ঢোকার জন্য বারবার অনুরোধ করার ফলে ক্ষিপ্ত হয়ে যান ইংরেজবাজার থানার মহিলা সাব-ইন্সপেক্টর শারিফা খাতুন। অভিযোগ, তারপরই সোনাকে বেধড়ক লাথি ও ঘুষি মারেন সেই পুলিশ অফিসার। কাগজপত্র কেড়ে তাঁকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় স্কুল চত্বর থেকে। অনেক অনুরোধের পরেও বসতে দেওয়া হয়নি পরীক্ষায়।

এদিকে, এই গোলমালে পরীক্ষার্থীদের ধাক্কাধাক্কিতে পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত এক মহিলা কনস্টেবল আহত হন বলে অভিযোগ। তবে, মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, ৩৯টি স্কুলের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...