Saturday, April 4, 2026

উপনির্বাচনেও মোতায়েন বাহিনী, ক্ষুব্ধ রাজ্য

Date:

Share post:

উপনির্বাচনের দায়িত্বও রাজ্য পুলিশের হাতে দিতে নারাজ কমিশন। সোমবারই, রাজ্যের ৩ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই সেখানে ২০ কোম্পানি বাহিনী মোতায়েন করতে চাইছে নির্বাচন কমিশন। জঙ্গলমহল থেকে বাড়তি বাহিনী নিয়ে আসা হচ্ছে। কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্য। জঙ্গলমহল থেকে বাহিনী সরানোয় সম্মতি নেই সরকারের।

রাজ্যের ৩ বিধানসভা করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়্গপুর সদরে রাত পোহালেই উপনির্বাচন। প্রতি কেন্দ্রে ৫ কোম্পানি করে আধা সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। কিন্তু এখন শুধু করিমপুরের জন্য ১০ কোম্পানি বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে। পুলিস পর্যবেক্ষকের তত্ত্বাবধানেই টহল দেবে বাহিনী। এই সিদ্ধান্তের বিরোধিতায় মুখ্য নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাচ্ছে রাজ্য।

প্রতি বুথে কমিশনের বাহিনী বাড়ানোর সিদ্ধান্তে বিজেপির সুপারিশ রয়েছে বলে অভিযোগ শাসকদলের। কারণ, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে, বিজেপি সবসময়েই সব বুথে বাহিনী দিয়ে নির্বাচন করানোর দাবি জানিয়েছিল। সেই মতোই কাজ হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন-ফের ভারতে ঢুকেছে ৭ পাক জঙ্গি! জারি হাই অ্যালার্ট

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...