Saturday, March 14, 2026

ক্ষিতিদার মৃত্যু বাম-আন্দোলনে অপূরণীয় ক্ষতি

Date:

Share post:

ক্ষিতি গোস্বামী মৃত্যুতে বাম আন্দোলনের অপূরণীয় ক্ষতি হল। ক্ষিতিদা শুধু যে উত্তরবঙ্গের নেতা ছিলেন তাই নয় সারা রাজ্যের একসময় দাপুটে নেতা ছিলেন। ছিলেন ছাত্রনেতা। রাজ্য শাখার দায়িত্বে ছিলেন, পার্টির কেন্দ্রীয় শাখারও দায়িত্ব সামলেছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবার বামফ্রন্টের দায়িত্বে থেকে আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বেশ কিছু স্মৃতি আজও অমলিন। শুধু যে রাজনৈতিক নেতা ছিলেন তাই নয়, বেশকিছু সামাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। ফলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, তাঁদের ‘অনুভব’ বুঝতে পারতেন। অসুস্থ ছিলেন জানতাম, কিন্তু এত দ্রুত শেষ সময় আসবে ভাবতে পারিনি। তাঁর পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি।

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...