Saturday, March 21, 2026

ভেটাগুড়ির তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

ফের উত্তপ্ত কোচবিহারের ভেটাগুড়ি। অভিযোগ, শনিবার রাতে ভেটাগুড়ি তৃণমূল কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও বোমা ছোড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। দিনহাটার বিধায়ক উদয়ন গুহর অভিযোগ, ভেটাগুড়িতে লাগাতার সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি। তবে, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেত্রী মালতী রাভা। তিনি বলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই ভেটাগুড়িতে অশান্তি সৃষ্টি হচ্ছে।

গত বৃহস্পতিবার, এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। দিনহাটা রাজ্য সড়ক থেকে উদ্ধার হয় তিনটি তাজা বোমা। শুধু তাই নয়, সেপ্টেম্বর মাসে ভেটাগুড়িতে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর মতো ঘটনাও ঘটে। পুজোর মুখে ব্যবসা বন্ধ করে লাগাতার আন্দোলন করেন ব্যবসায়ীরা। এরপরেও পরিস্থিতি উন্নতি হয়নি। ফের শনিবার, রাতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

আরও পড়ুন-৪৫ মিনিটেই শেষ ‘অর্ডিনারি’ বাংলাদেশ

Related articles

অভিমানী খুদেকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে চমকে দিলেন বিজয়-রশ্মিকা

বিয়ের অতিথি তালিকায় নিজের নাম না থাকায় অভিমান প্রকাশ করেছিল এক খুদে ভক্ত। সেই ভিডিও সমাজ মাধ্যমে (Social...

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...