Sunday, March 29, 2026

রাজনীতিতে আসার কোনও ইচ্ছাই ছিল না, ‘মন কি বাত’-এ বললেন মোদি

Date:

Share post:

এই মুহূর্তে তিনি এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। তাঁর নামেই ভোট হয়। পর পর দু’বার প্রধানমন্ত্রী নির্বাচিত। তারও আগে গুজরাতের চারবারের মুখ্যমন্ত্রী। সেই তিনি, নরেন্দ্র দামোদর মোদির কীনা রাজনীতিতে আসার কোনও প্ল্যানই ছিল না!

রবিবার রেডিওর ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই গোপন কথা ফাঁস করেন মোদি নিজেই। এনসিসি শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে বলেন, আমার রাজনীতিতে আসার কোনও ইচ্ছা ছিল না। কোনওদিন রাজনীতি করব এমন কথা আগে চিন্তাও করিনি। তবু আজ আমি রাজনীতিক। আমি এখন যেখানে আছি সেখানে আমার লক্ষ্য দেশের কল্যাণে কাজ করা, দেশের সেবা করা। আমি আমার জীবন দেশকে সমর্পণ করেছি।

মোদি জানান, স্কুলে পড়ার সময় তিনি নিয়মিত এনসিসি করতেন। কিন্তু কখনও তাঁকে শাস্তি পেতে হয়নি। কারণ তিনি খুবই শান্ত ও শৃঙ্খলাপরায়ণ ছিলেন।

 

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...