Sunday, June 14, 2026

২২ ভাষায় এক গান কিশোরীর, আপ্লুত নেটিজেনরা

Date:

Share post:

একটি গানে ২২ টি ভাষা। ভারতবর্ষ নিয়ে ২২ টি ভাষায় একটি গান গাইল এক ১৫ বছরের কিশোরী। মুম্বইয়ের বাসিন্দা আরশা মুখোপাধ্যায় গেয়েছে এই গান। স্কুল থেকে প্রোজেক্ট বানাতে বলা হয়েছিল তাকে। সেই প্রোজেক্টের অঙ্গ হিসাবেই এই গান বানিয়েছে আরশা। বাবা-মা ছাড়াও সুরকার রাজা নারায়ণ দেব এই কাজে সাহায্য করেছেন তাঁকে। ভারতবর্ষ কেমন ও আগামী দিনে ভারতবর্ষকে কেমন রূপে দেখতে চাই— এটাই আরশার গানের বিষয়। ভারতীয় সংবিধানের অষ্টম শিডিউলে যে ২২টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই সব ক’টি ভাষাতেই গাওয়া হয়েছে এই গান। গানটি প্রথমে ইংরেজিতে লেখা হয়েছিল। এরপর প্রায় চার মাস ধরে বিভিন্ন বিশিষ্টের সাহায্যে গানটিকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে আরশা।

শুনুন সেই গান…

 

আরও পড়ুন-বড়বাজার থেকে মশলা কিনে বাড়ি ফিরতে চান বাংলাদেশি ক্রিকেটাররা

 

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...