Monday, March 30, 2026

গরু ও ষাঁড়দের শীত থেকে বাঁচাতে জ্যাকেট দেবে অযোধ্যা পুরসভা

Date:

Share post:

এটাই বাকি ছিলো, এবার তাও হতে চলেছে।

ভোট দিয়েছে অযোধ্যা শহরের মানুষ। আর অযোধ্যা পুরসভা গরু ও ষাঁড়দের শীতের হাত থেকে রক্ষা করতে বিশেষ জ্যাকেট দেবে। প্রশ্ন উঠেছে, যেখানে উত্তরপ্রদেশের অযোধ্যার দরিদ্র মানুষ প্রতিবছরই প্রবল শীতে জেরবার হন, মৃত্যুও হয়, সেখানে করদাতাদের অর্থে গরু ও ষাঁড়দের জ্যাকেট কেন দেওয়া হবে? কেন এই অপচয় ?

অযোধ্যার পুর কমিশনার নীরজ শুক্লা বলেছেন, “শীতের সময় গো-শালার বাসিন্দারা যাতে কষ্ট না পায়, সেদিকেই আমরা এখন নজর দিয়েছি”৷

মেয়র ঋষিকেশ উপাধ্যায় আরও একধাপ এগিয়ে বলেছেন, “গরু-ষাঁড়দের পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য৷ অযোধ্যা শহরে আরও একাধিক গোশালাও তৈরি করবে পুরসভা”৷ সূত্রের খবর,গরুদের জন্য জ্যাকেটপিছু বরাদ্দ হয়েছে 250 টাকা এবং ষাঁড়দের জন্য বরাদ্দ হয়েছে 300 টাকা। প্রথম দফায় পরীক্ষামূলকভাবে 100টি জ্যাকেটের অর্ডার দেওয়া হয়েছে। পুর- কমিশনার জানিয়েছেন, এই সব জ্যাকেটই হবে জুটের এবং ত্রিস্তরীয়, যাতে কিছুতেই গরু-ষাঁড়দের গায়ে ঠাণ্ডা না লাগে।

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...